কেন্দুয়ায় জুয়ার সরঞ্জামসহ তিন জুয়াড়ি গ্রেফতার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ারসরঞ্জামসহ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত পৌনে

2024-04-07T16:52:13+00:00
2024-04-07T16:52:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জুয়ার সরঞ্জামসহ তিন জুয়াড়ি গ্রেফতার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৬৫)
X

নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত পৌনে দুইটার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগ বাজার এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় নাঈম (১৯), সানতু মিয়া(৪০) এবং হিমেন্দ্র চাকমা (৬৫) নামক তিন জুয়াড়িকে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত নাঈম এবং সানতু মিয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগ গ্রামের বাসিন্দা আর হিমেন্দ্র চাকমা পাশ্ববর্তী উপজেলা দূর্গাপুরের বাসিন্দা। 

গ্রেফতারের সময় জুয়া খেলার সরঞ্জাম দুই বান্ডেল তাস এবং দুই শত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.এনামুল হক পিপিএম জুয়া খেলায় অবস্থায় তিন জুয়াড়িকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা পেশাদার জুয়াড়ি এবং তাদেরকে আজ নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy