প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৫:১০ পিএম (ভিজিট : ২৫৪)

X
চট্টগ্রাম নগরীর ৪নং ওয়ার্ডের আওতাধীন চান্দগাঁও এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সদস্য,ওমরগণি এম,ই,এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু'র পক্ষ থেকে ছাত্রলীগ নেতা ইমরান মহিউদ্দিন ইফতু'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার, পথচারী জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, কতোয়ালী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন হিরা, ইমাম হোসেন ইমন, হাসান রোমেল, সালাউদ্দিন কাদের আরজু, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফজলুল্লাহ মাসুম, এহতেশামুল হক চৌধুরী, আলাউদ্দিন আলো, সাকিব আবরার, ইয়াছিন আরাফাত, মোঃ শাহবাজ প্রমুখ।