প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৬:০৪ পিএম আপডেট: ০৭.০৪.২০২৪ ৬:০৭ পিএম (ভিজিট : ২৩৮)

X
নীলফামারীর ডোমারে মা-বাবাহীন এতিম শিশুদের মাঝে ঈদ আনন্দের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলার দুই উপজেলা ডোমার ও ডিমলা’র এতিম তিনশত শিশুদের মাঝে সেমাই, দুধ, চিনিসহ নগদ টাকা দেওয়া হয়। একই সাথে দুইশত দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার গোমনাতী মাঠ প্রাঙ্গণে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেন আরিফ ভাই, ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি।
আরিফ ভাই, ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি’র সভাপতি সোহেল রানা ও সাধারন সম্পাদক আরিফ হোসেন উপস্থিত থেকে এতিম ও দুঃস্থদের মাঝে সামগ্রী বিতরণ করেন। এসময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ আনন্দের উপহার পাওয়া এতিম শিশু সাইফুল ইসলাম,আছিয়া আক্তার,খাতিজা বেগম,রমিজুল ইসলাম উপহার সামগ্রী পাওয়ার আনন্দ অনুভূতি প্রকাশ করে বলেন,ঈদের দিনে সেমাই রান্না করে খাবো।বাবা নেই ,তাই নতুন জামা নিয়ে দেওয়ার মানুষ নেই।এই টাকা দিয়ে নতুন জামা কিনবো।অন্যদের সাথে আমরাও ঈদ আনন্দ করবো।