প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৬:০৮ পিএম (ভিজিট : ২২২)

X
২০২৩-২৪ অর্থবছর মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। রবিবার (৭এপ্রিল) বেলা ১১টায় পৌরসভা চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
জানা যায়, এবার ঈদে পৌরসভার ১৫টি ওয়ার্ডে দুঃস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। ২ দিনে মোট ৪৬.২১ মে.টন চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।
এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আরমান, ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, তোহিদুল ইসলাম, তহরুল ইসলাম, মহিলা ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারা বেগম, ট্যাগ অফিসার (উপসহকারী কৃষি কর্মকর্তা) মাহফুজুর রহমান, সদস্য সচিব গোলাম ফারুক, প্রশাসনিক কর্মকর্তা নূরে আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।