আরিচা ও পাটুরিয়ায় ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতরে আরিচা-পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে। সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত

2024-04-08T19:23:03+00:00
2024-04-08T19:23:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আরিচা ও পাটুরিয়ায় ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড়
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৭:২৩ পিএম   (ভিজিট : ৩২৩)
X

পবিত্র ঈদুল ফিতরে আরিচা-পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে। সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ দু’ঘাটেই ফেরি ও লঞ্চে পার হওয়া যাত্রীদের যেন ঢল নেমেছে। 

পাটুরিয়া ঘাটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পার করা হচ্ছে। তবে, ঘাট এলাকায় যানবাহন না থাকায় ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ফেরিতে যানবাহন পার করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। 

এছাড়া, আরিচা-কাজিরহাট রুটে ৫টি ফেরি দিয়ে নির্বিঘ্নে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ের কারণে ফেরিতে ভেঙ্গে আসা যাত্রীদেরকেই বেশি পার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবার ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই যাত্রী পার হতে পারছেন। এছাড়া, পাটুরিয়া ঘাট এলাকাকে যানজটমুক্ত রাখতে যাত্রীদেরকে লঞ্চ ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দুরে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ফলে, যাত্রীরা পাঁয়ে হেঁটে ফেরি ও লঞ্চে উঠতে বাধ্য হচ্ছেন বলে তারা জানান।

সরেজমিনে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ফেরি ঘাট এলাকায় তেমন কোন যানজট নেই। তবে, লঞ্চে যাত্রীদের চাপ পড়েছে। আরিচা-কাজিরহাট নৌরুটে স্পীডবোটে বহু যাত্রী পারাপার করা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের উথলি-পাটুরিয়া  সংযোগ মোড় থেকে আরিচা ঘাটে পৌছাতে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ফলে, বাধ্য হয়ে অনেক যাত্রীরা পায়ে হেটে, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি ও অটোরিক্সাযোগে আরিচা ঘাটে আসছেন। এতে, যাত্রীদেরকে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন। 

বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর আগে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। ওই সময় লাখ-লাখ মানুষ এ নৌরুট দিয়ে যাতায়াতের ফেরি পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম ভোগান্তির শিকার হতেন। ঈদের সময় সেই দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যেত। তবে, পদ্মা সেতু চালুর পওে যাতায়াতকারীদের ভোগান্তি অনেক কমেছে। ফলে, ভোগান্তি এখন বেশিরভাগ যানবাহন পদ্মা সেতু ব্যবহার করলেও কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীর বেশ কিছু পরিবহন ও পণ্যবাহী ট্রাক এ নৌপথে চলাচল করছে। স্বাভাবিক সময়ে দেড় থেকে দুই হাজার যানবাহন পারাপার হলেও ঈদ ঘিরে দ্বিগুণ হয়েছে। তবে, এবার ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছেন যাত্রীরা।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই করে পার করা হচ্ছে বলে অনেক যাত্রীরা অভিযোগ করেন। 

বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী কর্মকর্তা (আরিচা নদীবন্দর কর্মকর্তা) সাজ্জাদুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ২০টি লঞ্চ ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ১৩ টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে ।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো: খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৭ টি ফেরি এবং আরিচা-কাজীরহাট নৌ-রুটে ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এবার ঈদে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়নি। যাত্রীদের চাপ বেশি থাকায় তাদেরকে ফেরিতে পারাপার করা হচ্ছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy