২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ৪ হাজার যানবাহন পারাপার

রাজবাড়ি প্রতিনিধি

সারাবাংলা

ঈদ ও পহেলা বৈশাখ শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত রাজবাড়ীর

2024-04-15T11:47:05+00:00
2024-04-15T11:47:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ৪ হাজার যানবাহন পারাপার
রাজবাড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১১:৪৭ এএম   (ভিজিট : ২৩৭)
X

ঈদ ও পহেলা বৈশাখ শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৪টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী জেলা পুলিশ।

জানা গেছে, গতকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে গাড়ি পার হয়েছে ৩ হাজার ৯৪৪টি। এর মধ্যে বাস-মিনিবাস ছিল ৫২১টি, ট্রাক ২৯২টি, ছোট গাড়ি ১ হাজার ৬১৭টি ও মোটরসাইকেল ১ হাজার ৫১৪টি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট বহরে ১৮টি ছোট-বড় ফেরি রয়েছে। বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এই নৌরুটে ২০টি লঞ্চ যাত্রী পারাপার করেছে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ঘাটের মধ্য ৩, ৪ এবং ৭ নম্বর ঘাট চালু আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া ঘাট স্বাভাবিক রয়েছে। ঘাটে অপেক্ষমাণ কোনো যানবাহন নেই। যানবাহন পারাপারে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার বলেন, দৌলতদিয়া প্রান্তে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক, ডিবি, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মিলিয়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy