কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুরে কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে

2024-04-15T11:58:00+00:00
2024-04-15T11:58:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১১:৫৮ এএম   (ভিজিট : ১৭৩)
X

গাজীপুরে কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী গ্রামের আসিফ মাহমুদ (২৬) ও তার স্ত্রী তানজিম বকশী (২১)। নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত আসিফ ও তানজিম তাদের স্বজনের গায়ে হলুদের অনুষ্ঠানে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার যান। রাতে সেখান থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় মহাসড়ক পারাপারের সময় টাঙ্গাইলগামী একটি দ্রুতগামী বাস আসিফ মাহমুদ ও তার স্ত্রীকে চাপা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

ওসি শাহাদাত হোসেন বলেন, স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাতে দূরপাল্লার মালামাল লোড করা ট্রাকগুলো খুব ধীরগতিতে কালিয়াকৈর ফ্লাইওভারে ওঠে। দূরপাল্লার বাস ওই ধীরগতির ট্রাকের পেছনে না গিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy