মাটিরাঙ্গা উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন যারা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সোমবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ১১

2024-04-15T18:25:44+00:00
2024-04-15T18:25:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিল করলেন যারা
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৬:২৫ পিএম   (ভিজিট : ৫১৯)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সোমবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন।

আজ (১৫ এপ্রিল) সোমবার বিকেল ৪টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে মনোনয়ন ফরম দাখিল করেছেন এগারো জন। আজ ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন।

দাখিলকৃত চেয়ারম্যান প্রার্থীগন হলেন- ১/ মো: রফিকুল ইসলাম ২/ মো: তাজুল ইসলাম ৩/ মো: রহিছ উদ্দিন ৪/ আবুল কাশেম ভূঁইয়া।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীগন হলেন- ১/ মো: দেলোয়ার হোসেন ২/ মো: জালাল মিয়া ৩/ অনি রঞ্জন ত্রিপুরা ৪/ আলী হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীগন হলেন- ১/ হাসিনা বেগম ২/ মনোয়ারা বেগম ৩/ মোছা: আমেনা বেগম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসান বলেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy