ডিমলায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) শেষ দিন বিকেল ৪টা

2024-04-15T19:15:09+00:00
2024-04-15T19:15:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ৪০০)
X

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানান যায়, এ নির্বাচনে ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন।

এরই মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, আব্দুর রহমান, ফেরদৌস পারভেজ, বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ও আনোয়ারুল হক সরকার মিন্টু।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বপন ইসলাম, মোফাক্কারুল ইসলাম (পেলব), হামিদার রহমান, উত্তম কুমার রায়, মো: আবু সাঈদ, নীরেন্দ্র নাথ রায় ও সুজয় চন্দ্র রায়।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আয়েশা সিদ্দিকা, পারুল বেগম ও জাহানারা বেগম।

এ বিষয় উপজেলা নির্বাচন অফিসার শুভ কুমার সরকার সংবাদকর্মীদের বলেন, আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে সেই সাথে সকল প্রার্থীকে নির্বাচনী আচনবিধি মেনে চলার জন্য বলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy