সোনাগাজীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনা বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

অসময়ে ধান উৎপাদনে উৎসাহিত করতে সোনাগাজী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরমাঝে ২০২৩-২৪ অর্থবছরের খরিফ-১ ২০২৪-২৫ মৌসুমেউপশী আউশ ফসলের

2024-04-16T15:19:09+00:00
2024-04-16T16:52:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনা বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩:১৯ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৪ ৪:৫২ পিএম  (ভিজিট : ২৪৭)
X

অসময়ে ধান উৎপাদনে উৎসাহিত করতে সোনাগাজী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের খরিফ-১ ২০২৪-২৫ মৌসুমে উপশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা সার এবং বীজ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। উপজেলা  প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ, নবাবপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আলম টিপু, আশ্রাফ হোসেন পাটোয়ারী, প্রতাপ নাথ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার জানান, এবারে আউশ প্রণোদনায় সোনাগাজী উপজেলার ২ হাজার ৬ জন কৃষকের মধ্যে প্রত্যেককে উন্নত জাতের ব্রি ধান ৯৮ জাতের ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। এবার সোনাগাজী  উপজেলায় ৭ হাজার ৮শ ৫১ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আউশ ধান মূলত বোরো ধান কাটার পর এবং আমন ধান রোপণের পর মাঝখানের সময়টাতে চাষ করা হয়। এই সময়টা কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয় সেজন্য প্রতিবছরই সরকার আউশ প্রণোদনা দিয়ে আসছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy