সাব্বির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরে চাঞ্চল্যকর দোকান কর্মচারী সাব্বির হত্যা মামলার আসামী‌দের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছেএলাকাবাসী।মঙ্গলবার সকালে শহরের টাউন

2024-04-16T16:52:19+00:00
2024-04-16T16:52:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাব্বির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৭০)
X

পিরোজপুরে চাঞ্চল্যকর দোকান কর্মচারী সাব্বির হত্যা মামলার আসামী‌দের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার সকালে শহরের টাউন ক্লাব রোডে এ মানববন্ধনে বক্তব্য রাখেন,এ্যাড. শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সমাজসেবী এস.এম মুর্শিদ, ইউ.পি সদস্য নূরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জিয়াউল আহসান সুজন, ব্যবসায়ী সাইদুল ইসলাম, ব্যবসায়ী মোঃ লাবলু খান, ঠিকাদার বাচ্চু খান প্রমূখ।

এ দিকে মানববন্ধন কর্মসূচীর পর পিরোজপুর অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মুকি ত হাসান খান হত্যাকান্ডের ঘটনাস্থল শহরের বড়পুল সংলগ্ন সজিবের মালিকানাধীন মুদি দোকান এলাকা পরিদর্শন করেছেন। 

প্রসঙ্গতঃ সদর উপজেলার দক্ষিন নামাজপুর বাসিন্দা সোলায়মান শেখের পুত্র সাব্বির শেখ (১৫) শহরের মাছিমপুর এলাকার হেমায়েত উদ্দিনের পুত্র তায়জুল ইসলাম সজিবের মুদি দোকানে মাসিক ১৫শত টাকা বেতনে দেড় বছর আগে থেকে কাজ করে আসছিলো। সজিব প্রায়ই সাব্বিরকে তুচ্ছঘটনায় মারপিট ও নির্যাতন করত। ঈদ-উল-ফিতর উপলক্ষে সে ছুটিতে বাড়িতে আসে এবং আর কাজে যেতে অনিহা প্রকাশ করে। এর দুইদিন পর ১৩ এপ্রিল দুপুরে সজিব তার শ্বশুরকে নিয়ে সাব্বিরকে বাড়ি থেকে জোর করে ধরে এনে পথিমধ্যে মারধর ও নির্যাতন করে। তারা সাব্বিরকে আটকে রেখে মারপিট নির্যাতনের ১দিন পর (১৪ এপ্রিল) দুপুরে সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। পরেরদিন সদর থানা পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট শেষে পোস্টমার্টেমের জন্য মর্গে প্রেরণ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy