কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাওন সরদার( ১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ

2024-04-16T17:02:59+00:00
2024-04-16T17:33:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৫:০২ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৪ ৫:৩৩ পিএম  (ভিজিট : ৩২২)
X

ঝালকাঠির নলছিটিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাওন সরদার( ১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ । 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে নলছিটি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।এর আগে সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে বাবুর বাড়ি এলাকায় থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত শাওন সরদার পরমপাশা এলাকার রিকশা চালক খোকন সরদারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন নলছিটি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী। 

কিশোরীর মা অভিযোগ করে বলেন,তার মেয়ের সাথে অভিযুক্ত শাওনের মোবাইল ফোনের মাধ্যমে মাঝেমধ্যে কথা হতো। ১৫ এপ্রিল বিকেলে ওই ছেলে ফোন দিয়ে ঘুরতে নেয়। বিভিন্ন স্থানে ঘুরে রাতে সিদ্ধকাঠি বাবুর বাড়ি এলাকায় একটি বাগানে নিয়ে বিয়ের  প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ দুজনকে নিয়ে আসে।

নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন,  ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy