গোমস্তাপুরে তরুণীকে মারধরের ঘটনায় আটক ৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের) দাবিতে অবস্থান নেয়া তরুণী (২৫) কে মারধরের

2024-04-16T17:26:13+00:00
2024-04-16T17:26:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে তরুণীকে মারধরের ঘটনায় আটক ৩
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৬৯)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের)  দাবিতে অবস্থান নেয়া তরুণী (২৫) কে মারধরের ঘটনায় ২ মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।  

সোমবার রাতে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, প্রেমিকের ছোট ভাই মৃত ফটিক আলীর ছেলে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান (২৪), প্রেমিক ফরহাদ রেজা মিলনের স্ত্রী তোহুরা খাতুন ঝরনা (২৫) ও মিলনের মা ফেরদৌসী বেগম (৪৩)।এর আগে সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ওই তরুণী। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ওই তরুণী মামলা দায়ের করার পর পুলিশ ৩ জনকে আটক করে। আটককৃতদের মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy