কালিহাতীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার

2024-04-16T17:32:39+00:00
2024-04-16T17:32:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৫:৩২ পিএম   (ভিজিট : ২০১)
X

সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বর্তমান সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। 

কর্মশলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল -৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য  আবদুল লতিফ সিদ্দিকী।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যানবৃন্দ, সচিববৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ব্যাংক ও এনজিও প্রতিনিধিগণ, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধাসমূহ তুলে ধরে প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিমে সকল পেশাজীবিদের অন্তর্ভূক্ত হওয়ার আহবান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy