ময়মনসিংহে ছুরিকাঘাতে কিশোর খুন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. সামিউল সামি (১৯) নামের এক কিশোর

2024-04-17T16:01:57+00:00
2024-04-17T16:01:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে ছুরিকাঘাতে কিশোর খুন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪:০১ পিএম   (ভিজিট : ১৫০)
X

ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. সামিউল সামি (১৯) নামের এক কিশোর খুন হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরীর কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত মো. সামিউল সামি নগরীর মীরবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি একটি কমিউনিটি সেন্টারের খাবার পরিবেশকের (ওয়েটার) শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় আরাফাত হোসেন (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, এছাড়া এই খুনের মূল কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy