নোবিপ্রবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নোবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল

2024-04-17T17:00:41+00:00
2024-04-17T17:00:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোবিপ্রবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫:০০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল ২০২৪) বাদ জোহর নোবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, নোবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইবনে ওয়াজিদ ইসলাম ইমন সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দিবসটি উপলক্ষে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এক বার্তায় বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস একটি উল্লেখযোগ্য দিন। এই দিবসটি উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম মহান স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানতে পারবে। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশেরও জন্ম হতোনা। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে, যাঁদের বলিষ্ঠ নেতৃত্বে অর্জিত হয় মহান স্বাধীনতা। মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদসহ মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy