ভান্ডারিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও

2024-04-17T17:52:19+00:00
2024-04-17T17:52:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫:৫২ পিএম   (ভিজিট : ১২৯)
X

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন এবং "বাংলাদেশের স্বাধীনতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, পুলিশ পরিদর্শক (তদন্ত)  সোলায়মান প্রমূখ। 

এসময় বক্তারা ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবস উপলক্ষে বিভিন্ন আলোচনা ও দিনটি উপলক্ষে অবদানকারী সকলের প্রতি দোয়া কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy