যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর কেন্দ্রীয় কারাগারে সাদেক আলী নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) ভোর রাতে

2024-04-17T17:56:43+00:00
2024-04-17T17:56:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১২৩)
X

যশোর কেন্দ্রীয় কারাগারে সাদেক আলী নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির  মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) ভোর রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ভোর সাড়ে তিনটার দিকে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


সাজাপ্রাপ্ত কয়েদি সাদেক আলী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মহদীবপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।


যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুর রহমান বলেন, কয়েদি সাদেক আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 


যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. এসএম মাহবুবুর রহমান বলেন, কয়েদী সাদেক আলীর মৃত্যু পোস্টমর্টেম করে জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy