চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ঐতিহাসিক মুজিবনগর

2024-04-17T20:03:21+00:00
2024-04-17T20:03:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৮:০৩ পিএম   (ভিজিট : ১৬৭)
X

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব উল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের  অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy