বগুড়ায় তিন উপজেলায় একজনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

প্রথম ধাপে বগুড়ার তিন উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৩ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা

2024-04-17T20:50:47+00:00
2024-04-17T20:50:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় তিন উপজেলায় একজনের মনোনয়নপত্র বাতিল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

প্রথম ধাপে বগুড়ার তিন উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৩ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

মনোনয়ন বাতিল হওয়া ওই প্রার্থীর নাম গাবতলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ হেল বাকী পাইকার।

তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন নেওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয় বলে জানিয়েছেন বগুড়ার সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহমুদ হাসান।

তিনি জানান, বুধবার মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিন ছিল। সব যাচাই বাছাই শেষে গাবতলী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একজনের মনোনয়ন বাতিল করা হয়। এ নিয়ে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১জন প্রার্থীতা বৈধ হয়েছে৷ এদের কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ২২ এপ্রিল করতে পারবেন। এদিকে, তিন উপজেলার মধ্যে সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে৷

তারা হলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী এবং স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে।

সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে মোট দুইজন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন এবং দুজনের প্রার্থিতাই বৈধতা পেয়েছে। দুই প্রার্থী হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটন এবং উপজেলা আওয়ামী নেতা জাকির হোসেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন বৈধতা পেয়েছে। এছাড়া গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে একজনের মনোনয়ন বাতিল হওয়ায় অপর চারজনের মনোনয়ন বৈধতা পেয়েছে৷

তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য অরুণ কান্তি রায় সিটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাহানুর ইসলাম সাকিল এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নন কমিশন অফিসার আতাউর রহমান রানু। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন তাদের মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy