সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সুনামগঞ্জের ছাতকে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সুরমা সেতু এলাকায় এ

2024-04-18T11:03:01+00:00
2024-04-18T11:03:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১১:০৩ এএম   (ভিজিট : ১৫৪)
X

সুনামগঞ্জের ছাতকে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সুরমা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাতকের শিমুলতলা গ্রামের বাসিন্দা সংগীতশিল্পী পাগল হাসান (৩৩) ও ছাত্তার মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে অটোরিকশাযোগে ছাতকে ফিরছিলেন সঙ্গীতশিল্পী পাগল হাসানসহ পাঁচ যাত্রী। তারা সুরমা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বাস সেতুতে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। বাকি তিনজনকে স্থানীয় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়াও তিনজন গুরুতর আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy