ঝালকাঠিতে নিহত প্রত্যেকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার নিহত যাত্রীদের আর্থিক সহায়তা করবে জেলা প্রশাসন। এক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য

2024-04-18T13:18:20+00:00
2024-04-18T13:18:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে নিহত প্রত্যেকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১:১৮ পিএম   (ভিজিট : ১১৯)
X

ঝালকাঠিতে ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার নিহত যাত্রীদের আর্থিক সহায়তা করবে জেলা প্রশাসন। এক্ষেত্রে দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন তাদের জন্য ৩ লাখ টাকা এবং অন্য আহতদের জন্য ১ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।  

এর আগে, দুপুর দুইটার দিকে সদর উপজেলার গাবখান এলাকায় এ দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং অন্তত আরও ১৬ জন আহত হন।

জানা গেছে, ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক ব্যাটারিচালিত তিনটি অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। এতে ১১জন ঘটনাস্থলেই মারা যান এবং পরে আহতদের মধ্যে হাসপাতালে আরও তিনজন মারা যান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক আল আমিন ও হেলপারকেও আটক করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy