বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় হাসপাতাল

2024-04-18T14:58:12+00:00
2024-04-18T14:58:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ২:৫৮ পিএম   (ভিজিট : ১২৯)
X

সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় হাসপাতাল প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে একযোগে এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী। এ মেলায় উপজেলার বিভিন্ন খামার থেকে উন্নত জাতের গরু, ছাগল, হাস মুরগী ও কবুতর সহ বিভিন্ন ওষুধ কোম্পানির পণ্য ৪১টি স্টলে প্রদর্শনী করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy