গুরুদাসপুরে প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

“প্রানি সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে দিনব্যাপী প্রাণি-সম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। সকাল ১২ টার

2024-04-18T15:24:35+00:00
2024-04-18T15:24:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৩:২৪ পিএম   (ভিজিট : ৩০৪)
X

“প্রানি সম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে দিনব্যাপী প্রাণি-সম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। সকাল ১২ টার দিকে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গুরুদাসপুর উপজেলা প্রাাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রানিসম্পদ কার্যালয় চত্বরে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মোলায় ৩ ক্যাটাগরীর ৪০টি ষ্টলে উন্নত জাতের গরু,মহিষ,ছাগল-ভেড়া,দুম্বা,কবুতর,খরগোশ,পাখি,হাঁস-মুরগীসহ গৃহপালিত পশু পাখি  স্থান পেয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুওে দেখেন। এসময় পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ও আয়ুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন জানান. উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নিরাপদ আমিষ সরবারহ নিশ্চিত করা, দুধ, ডিম, মাংস, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টিকরা,পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা ও ছোট খামারীদের প্রতিকুল পরিবেশ মোকাবেলা করার বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। প্রদর্শনী শেষে সেরা ৩ খামারীকে পুরস্কৃত ও অন্যান্য খামারিদের নগদ অর্থ প্রদাণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy