খুলনার ডুমুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ১৮

2024-04-18T15:52:09+00:00
2024-04-18T15:52:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনার ডুমুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৩:৫২ পিএম   (ভিজিট : ১৭৪)
X

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ১৮ থেকে ২২ এপ্রিল ২০২৪  দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান  ১৮ এপ্রিল বৃহস্পতিবার  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার সাড়াদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল এ শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এর ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল প্রাঙ্গনে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ সেবা ও সপ্তাহ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ আশরাফুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ আল আমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ ইনস্টিটিউট অফ লাইফস্টপ লাইনস এন্ড টেকনোলজি (আই এল এস টি) খুলনার ডাক্তার নুরুল্লাহ মোঃ আফসান, এ প্রসঙ্গে তিনি বলেন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ এর অন্যতম লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা। এছাড়া প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত সেমিনার থেকে জনগণ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে জানতে পারবে। ফলে জনগণ উপকৃত হবে। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার উপস্থিতি আমাদের এসব কাজে উৎসাহ যোগাবে বলে আমি বিশ্বাস করি।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশিষ মোমতাজ, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক,খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ডুমুরিয়া জোনাল অফিসের ডিজি এম মোঃ আব্দুল মতিন, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে ১৮ ও ১৯ এপ্রিল ২০২৪ দুই দিনব্যাপী  ডুমুরিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী ৬৪ টি জেলার ৪৬৬টি উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এসব প্রদর্শনীতে স্ব স্ব উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, দুম্বা, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং  বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন ইত্যাদি স্থান পাবে।

প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ঔষধ সামগ্রী, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম, মোড়কসহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদির স্টলও থাকবে। এছাড়া ৭টি প্যাভেলিয়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এলআরআই, কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার অংশগ্রহণ করেন।

এছাড়া  ১৮ ও ১৯ এপ্রিল  সেমিনারের মুল বিষয় থাকবে প্রাণিসম্পদের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ ভাবনা এবং করণীয়, ক্লাইমেট স্মার্ট ডেইরী সেক্টর, এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও খাদ্য নিরাপত্তা, পশুপাখির রোগ-বালাই নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়।

প্রদর্শনীতে ফুড সেফটি কর্নারে নিরাপদ খাদ্য প্রস্তুত ও করনীয় সম্পর্কে সচেতনতামূলক কার্য্ক্রম যেমন - ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য-সামগ্রী প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ/গুদাম জাতকরণ, পণ্য পরিবহন ও গ্রাহক পর্যায়ে বিতরণ পর্যন্ত সার্বিক পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা নিশ্চিতকরণ এবং দুধ, ডিম, মাংসজাত নিরাপদ খাদ্য পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করা হবে। অতিথিবৃন্দ আলোচনা সভা শেষে প্রাণিসম্পদের স্টল গুলো পরিদর্শন করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএ) এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এ আয়োজনে সহযোগিতা করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy