ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার ঘটনায় স্ত্রী কারাগারে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘুমন্ত স্বামী ফিরোজের পুরুষাঙ্গ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় স্ত্রী জাকিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে

2024-04-18T16:43:16+00:00
2024-04-18T16:53:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার ঘটনায় স্ত্রী কারাগারে
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪:৪৩ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৪ ৪:৫৩ পিএম  (ভিজিট : ৬৫৭)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘুমন্ত স্বামী ফিরোজের পুরুষাঙ্গ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় স্ত্রী জাকিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদি হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার পর স্বামী ফিরোজকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা গ্রহন করছেন ফিরোজ। তবে তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এবিষয়ে ভূঞাপুর থানার ওসি মোঃ আহসান উল্লাহ্ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামী জাকিয়াকে গ্রেপ্তার করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় একযুগ আগে উপজেলার রাউৎবাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ফিরোজের সাথে জিগাতলা গ্রামের মোঃ জামিলের মেয়ে জাকিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এ নিয়ে দফায় দফায় গ্রাম্য শালিস হয়। সম্প্রতি গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারের উপস্থিতিতে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সেখানে শালিসে ২০ হাজার টাকা দিতে সম্মত হলেও পরবর্তীতে ৩ লাখ টাকা না দিতে পেরে ফিরোজ স্ত্রীকে আবার নিজ ঘরে ফিরিয়ে নেয়। তারপরও তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। মঙ্গলবার রাতে ফিরোজ বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। 

বুধবার সকালে কোন এক সময় ঘুমন্ত অবস্থায় স্ত্রী জাকিয়া বেগম বটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy