বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালে ডিবির অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

2024-04-18T16:45:39+00:00
2024-04-18T17:36:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪:৪৫ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৪ ৫:৩৬ পিএম  (ভিজিট : ২০৬)
X

বরিশালে ডিবির অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর নাজিরের পুল এলাকা থেকে সাড়ে তিন কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলো কাউনিয়া ব্রাঞ্চ রোড ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান হাওলাদার এর ছেলে বাবুল হাওলাদার (৬২) এবং মাহিলাড়া এলাকার বেজহার গ্রামের বাসিন্দা মৃত আলতাফ মাতুব্বর এর ছেলে মোঃ ইমরান মাতুব্বর (৩০)।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর নাজিরের পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এর নির্দেশে ইন্সপেক্টর কমলেশ হালদার ও এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম নগরীর নাজিরের পুল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy