গোমস্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনী

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাণিসম্পদে ভরবো দেশ - গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে নিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

2024-04-18T16:49:47+00:00
2024-04-18T17:37:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪:৪৯ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৪ ৫:৩৭ পিএম  (ভিজিট : ১৬৮)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে "প্রাণিসম্পদে ভরবো দেশ - গড়বো স্মার্ট বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে নিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর  উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে রহনপুর ডাকবাংলো চত্বরে  ৭দিন ব্যাপী এই  আয়োজনের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ কাউসার আলী। 

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোর্নাদী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মুসলেহ্ উদ্দিন সরকার প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী, বীর মুক্তিযোদ্ধা, উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের খামারী মালিকসহ স্থানীয় গণমাধ্যম কর্মী। সাত দিনব্যাপী এ প্রদর্শনী মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির  গরু-ছাগল, হাঁস- মুরগি, পশু-পাখি, বিভিন্ন প্রজাতির ঘাসসহ বিভিন্ন বিষয়ের ২৬ টি স্টল রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy