টাঙ্গাইল পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মোঃ আহসান উল্লাহ্

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও সর্বাধিক ওয়ারেন্ট তামিল (লক্ষ্য পূরণ) এ প্রথম স্থান অধিকার

2024-04-18T17:22:52+00:00
2024-04-18T17:29:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মোঃ আহসান উল্লাহ্
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫:২২ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৪ ৫:২৯ পিএম  (ভিজিট : ৩৯৪)
X

অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও সর্বাধিক ওয়ারেন্ট তামিল (লক্ষ্য পূরণ) এ প্রথম স্থান অধিকার করায় স্বীকৃতিস্বরুপ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি’র সম্মাননা পেলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ওসি মোঃ আহসান উল্লাহ্ এ বিষয়টি জানিয়েছেন। এর আগে দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার বিপিএম। এসময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য ইউনিটের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, চলিত বছরের অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও সর্বাধিক ওয়ারেন্ট তামিল (লক্ষ্য পূরণ) করে ভূঞাপুর থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার ওসি মোঃ আহসান উল্লাহ্ এবং এসআই ও কনস্টেবল সহ থানার মোট ৯ জনকে এ সম্মাননা প্রদান করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা সহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় আমাকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি ও বিভিন্ন ক্যাটাগরিতে থানার ৯ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। ভূঞাপুরবাসী সহ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় আমাদের এ অর্জন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy