টাঙ্গাইলে আওয়ামী লীগের দু’গ্রুপের সমাবেশ পণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে একই দিনে একই স্থানে ডাকা আওয়ামী লীগের দু’গ্রুপের সমাবেশ পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে শহরের

2024-04-18T19:47:32+00:00
2024-04-18T19:47:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে আওয়ামী লীগের দু’গ্রুপের সমাবেশ পণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৪৪)
X

টাঙ্গাইলে একই দিনে একই স্থানে ডাকা আওয়ামী লীগের দু’গ্রুপের সমাবেশ পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আওয়ামী লীগের একটি গ্রুপ সমাবেশের ঘোষণা দেয়। 

অপরদিকে জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আরেকটি গ্রুপ একই সময় একই স্থানে সমাবেশের ঘোষনা দেয়। এতে করে পুলিশ কোন পক্ষকেই মিছিল ও সমাবেশ করতে দেয়নি। এ সমাবেশকে কেন্দ্র করে যে কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে বুধবার রাতে সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কয়েকটি স্থানে ককটেল ছোড়েন দুবৃত্তরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে টাঙ্গাইল পৌর এলাকায়। 

জানা যায়, জাতীয় নির্বাচনে ঈগল প্রতীকের সমর্থকেরা টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ আহবান করেন। তাদের দাবি, ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে সদ্য অব্যাহতি  প্রাপ্ত গোলাম কিবরিয়া বড় মনিকে গ্রেফতার ও বিচারের দাবি।

এদিকে জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে একই দিন একই সময় শ্রমিক সমাবেশের আয়োজনের সমাবেশে ঘোষনা করেন। এর সমর্থনে রয়েছেন বিগত নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থকেরা।এর নেতৃত্বে রয়েছেন জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়া, ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির ও ফেডারেশনের যুগ্মসাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন। 

তানভীর হাসান ছোট মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল শহর আওয়ামী লীগ থেকে অব্যাহতি প্রাপ্ত সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের ভাই।

টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঈগল প্রতীক সমর্থিতদের নেতৃত্বে রয়েছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল।

পৌর মেয়র এস এম  সিরাজুল হক আলমগীর শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশ না করতে পেরে তার পৌর সভার সামনে নেতাকর্মীদের নিয়ে বক্তব্য দেন। এসময় তিনি বলেন, গোলাম কিবরিয়া বড় মনি একাধিক ধর্ষণ মামলার আসামি। তাঁর কারণে দলের ভাবমূতি ক্ষুন্ন হয়েছে। তাই তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হযেছে। তিনি বলেন সামাজিক সংগঠন দাবি তুলেছে ধষর্নকারীকে বিচারের  আওতায় আনা হোক। যার কারনে আজকে সমাবেশ।

এদিকে টাঙ্গাইল-৩ ( ভূয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভির হাসান ছোট মনির তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি বলেন, এই শহরকে অস্থিতিশীল করার জন্য যারা বিগত দিনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিরোধীরা রাজনীতি মহলে তাদের অবস্থান শূন্যর কোটায় পড়েছে। যার কারণে তারা শ্রমিক ফেডারেশনের সমাবেশকে বানচাল করার জন্য পাল্টা সমাবেশ দেন। একটি মহল শ্রমিক সংগঠনের উপর অবৈধভাবে খবরদারি করতে চায়। যার কারনে তারা আজ সমাবেশের ডাক দেয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy