উখিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

সালাহউদ্দিন, উখিয়া (কক্সবাজার)

সারাবাংলা

প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত

2024-04-18T20:17:00+00:00
2024-04-18T20:17:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উখিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
সালাহউদ্দিন, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৮:১৭ পিএম   (ভিজিট : ২২৯)
X

প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা কৃষি অফিসার নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদ হাসান, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন।

সভাপতি বক্তব্যে খামারিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সবসময় প্রস্তুত রয়েছে । উপজেলা প্রশাসন এ বিষয়ে যথেষ্ট আন্তরিক । আমরা চাই আপনাদের আন্তরিক প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রাণিসম্পদ দপ্তরের ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অনেক দূর এগিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ২৭টি প্রদর্শনী স্টলে বিভিন্ন জাতের গরু,ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও নানান ধরনের পাখি প্রদর্শন করা হয়। এরপর বিকেলে সমাপনী অনুষ্ঠানে খামারিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তা সমাপ্ত করা হয়।

এসময় উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম, তহিদুল আলমসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও মাঠপর্যায়ের খামারি এবং প্রাণিসম্পদ প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy