উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে জড়িয়ে আপত্তিকর অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বরগুনার তালতলী উপজেলা

2024-04-19T15:24:55+00:00
2024-04-19T16:42:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৩:২৪ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৪ ৪:৪২ পিএম  (ভিজিট : ১৩৯)
X

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে জড়িয়ে আপত্তিকর অপপ্রচার ও  সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বরগুনার তালতলী উপজেলা চেয়ারম্যান ও আ'লীগ সভাপতি রেজবি উল কবির জোমাদ্দার।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলা চেয়ারম্যানের বাস ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজবি উল কবির জোমাদ্দার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি চক্র অপপ্রচারে লিপ্ত। এরা সম্প্রতি তথ্য প্রযুক্তির সহায়তায় এডিট করে নারীর সাথে আপত্তিকর ছবি প্রকাশ করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। বিষয়টিতে আমি বিব্রত। মূলত, আমার জনপ্রিয়তা দেখে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ঈর্ষান্বিত হয়ে গত নির্বাচনের মতো এবারও আমাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। আমাকে নিয়ে যে কুচক্রি মহলটি এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy