প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৩:৩৪ পিএম আপডেট: ১৯.০৪.২০২৪ ৪:৪১ পিএম (ভিজিট : ১৬৭)

X
বৃহস্পতিবার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি চাপায় একটি আজগর সাপের মৃত্যু হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে কোন এক সময় গাড়ি চাপায় অজগরটির মৃত্যু হয়। রাতে সড়ক অতিক্রম করার সময় গাড়ি চাপায় সাপটির মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
শহিদুল ইসলাম আরো জানান, আজ শুক্রবার সকালে বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে।