বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালের উজিরপুরে বাসচাপায় গোলাম কিবরিয়া (৩৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজির চালকসহ আরো এক যাত্রী

2024-04-19T16:48:44+00:00
2024-04-19T18:45:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৪:৪৮ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৪ ৬:৪৫ পিএম  (ভিজিট : ২০৩)
X

বরিশালের উজিরপুরে বাসচাপায় গোলাম কিবরিয়া (৩৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। 

এ ঘটনায় সিএনজির চালকসহ আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার সকালে উজিরপুর উপজেলার সানুহার নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের এ ঘটনা ঘটে।

নিহত গোলাম কিবরিয়া বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকাগামী বেপরোয়া গতির হানিফ পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম কিবরিয়া নিহত হন। আহত হন সিএনজির চালকসহ আরো এক যাত্রী। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, এ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী জাহিদুল ইসলাম এবং সিএনজিচালক মোস্তফা হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy