খুলনায় ২০০০ কৃষক পাচ্ছেন প্রণোদনার পাট বীজ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা কৃষি অঞ্চলে ৪জেলায় পাটে প্রণোদনা পাচ্ছেন ২হাজার ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষক। ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায়

2024-04-20T12:44:50+00:00
2024-04-20T12:44:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় ২০০০ কৃষক পাচ্ছেন প্রণোদনার পাট বীজ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১২:৪৪ পিএম   (ভিজিট : ১৭১)
X

খুলনা কৃষি অঞ্চলে ৪জেলায় পাটে প্রণোদনা পাচ্ছেন ২হাজার ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারি কৃষক। ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১’র ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনা মূল্যে প্রত্যেক কৃষককে  ১কেজি করে ২ হাজার কেজি তোষা পাট বীজ বিতরণ করা হয়। কৃষকদের জন্য ৪৪লাখ ৫০হাজার টাকা বরাদ্দ করা হয়। কৃষকদের নগদ টাকার পরিবর্তে বীজ দেয়া হয়েছে। 

সূত্র জানিয়েছেন, প্রণোদনার এসব পাট বীজ দিয়ে কৃষক জেলায় পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করবেন। উপজেলা পর্যায়ে বীজ ও সার প্রণোদনা কমিটি রয়েছে। কৃষকের তালিকা করা হয়। তালিকা অনুযায়ী কৃষকদের মাঝে পাটের বীজ বিতরণ করা হয়। ইতোমধ্যে বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। 

এ কর্মসূচির আওতায় খুলনা জেলায় ১হাজার কৃষককে প্রণোদনা হিসেবে ২,২২৫০০টাকা বরাদ্দ দেয়া হয়েছে। টাকার পরিবর্তে পাচ্ছেন ১হাজার কেজি বীজ। বাগেরহাট জেলায় ১হাজার কৃষককে প্রণোদনা হিসেবে ২,২২৫০০টাকা বরাদ্দ দেয়া হয়েছে। টাকার পরিবর্তে পাচ্ছেন ১হাজার কেজি বীজ।

সাতক্ষীরা জেলায় ৬হাজার কৃষককে প্রণোদনা হিসেবে ১৩,৩৫০০টাকা বরাদ্দ দেয়া হয়েছে। টাকার পরিবর্তে পাচ্ছেন ৬হাজার কেজি বীজ এবং নড়াইল জেলায় ১২হাজার কৃষককে প্রণোদনা হিসেবে ২৬,৭০০০টাকা বরাদ্দ দেয়া হয়েছে। টাকার পরিবর্তে পাচ্ছেন ১২হাজার কেজি বীজ।

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ বলেন, পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। টাকার পরিবর্তে কৃষকদের বীজ দেয়া হচ্ছে। উপজেলা কৃষি অফিস থেকে এই বীজ বিতরণ করা হয়। রোধ-বৃষ্টি হলে আবাদ ভালো হয়। বৃষ্টি না থাকায় একটু সদস্যা হচ্ছে। মার্চ মাস থেকে পাট আবাদের মৌসুম শুরু হয়েছে। তাই কৃষক প্রণোদনার পাট বীজ দিয়ে পাটের আগাম আবাদ করবেন। কৃষক উৎসাহি হয়ে আবদে আগ্রহী হবেন। এতে কৃষককের টাকা সাশ্রয় হবে। পাটের অধিক ফলন পেয়ে কৃষক লাভবান হবেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy