স্বামীর পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা স্ত্রীর

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার কলারোয়ায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। পরে স্ত্রী নিজেও ঘুমের ওষুধ খেয়ে

2024-04-20T14:34:04+00:00
2024-04-20T14:34:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বামীর পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা স্ত্রীর
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ২:৩৪ পিএম   (ভিজিট : ৩৭৩)
X

সাতক্ষীরার কলারোয়ায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। পরে স্ত্রী নিজেও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার ডা. মানস কুমার জানান, ঝর্না খাতুনকে হাসপাতালে ভর্তি করানোর আগেই তার মৃত্যু হয়। আর আহত আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের আজহারুল ইসলামের দুই স্ত্রী। বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্না খাতুন। ছোট স্ত্রী ঝর্না খাতুন স্বামী আজহারুল ইসলামকে রাতে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান। পরে হাত ও পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে দেন। একই সঙ্গে ঝর্না খাতুনও ঘুমের ওষুধ খান। ভোরে ঘটনটি জানাজানি হলে তাদের দুই জনকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। দুই জনের অবস্থা অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy