খুলনায় স্বর্ণের বারসহ যুবক আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার ১২টি স্বর্ণের বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।আজ শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে

2024-04-20T15:54:41+00:00
2024-04-20T15:54:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় স্বর্ণের বারসহ যুবক আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৭৩)
X

খুলনার ১২টি স্বর্ণের বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে খুলনার জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে স্বর্ণের বার বাসযোগে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহর জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

এই চোরাচালানের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। এ ঘটনায় লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy