সরাইলে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোঃ সুলতান মিয়া (২৪) নামে এক যাত্রী

2024-04-20T17:05:18+00:00
2024-04-20T17:05:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরাইলে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৫:০৫ পিএম   (ভিজিট : ৩৩২)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোঃ সুলতান মিয়া (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কালিকচ্ছ ধরন্তি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া নাসিরনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। 

স্থানীয়রা জানান, নাসিরনগর থেকে সিএনজিতে কয়েকজন যাত্রী বিশ্বরোড দিকে যাচ্ছিলেন। পথে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়ক ধরন্তি এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত এবং কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

সরাইল থানার অফিসার ইনচার্জ একরামুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে, তা আটকের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy