কালিহাতীতে নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৮ দিন পর বাহাজ উদ্দিন(৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।বাহাজ উদ্দিন

2024-04-20T18:09:12+00:00
2024-04-20T18:09:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে নিখোঁজের ৮ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৪৯)
X

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৮ দিন পর বাহাজ উদ্দিন(৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। 

বাহাজ উদ্দিন কালিহাতী পৌরসভার কামার্থী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি বাংড়া ইউনিয়নের ধুনাইল গ্রামে বসবাস করতেন।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের বাংড়া আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে মদনবাবুর পুকুরের পাশে বাঁশ ঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, বাহাজ উদ্দিন গত ১৩ এপ্রিল ফজরের নামাজ পড়ে নিখোঁজ হন। নিখোঁজের ৮ দিন পর ২০ এপ্রিল বিকেলে বাংড়া ইউনিয়নের বাংড়া গ্রামের মদনবাবুর পুকুরে পাশে বাঁশ ঝাড়ে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাহাজের মরদেহ উদ্ধার করে।

কালিহাতী থানার ওসি তদন্ত শেখ মনিরুজ্জামান মনির জানান, নিহত বাহাজ উদ্দিনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy