নবীনগরে তুচ্ছ ঘটনায় নিহত ১, গ্রেফতার-৪

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশা মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

2024-04-21T13:01:34+00:00
2024-04-21T13:01:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে তুচ্ছ ঘটনায় নিহত ১, গ্রেফতার-৪
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ১:০১ পিএম   (ভিজিট : ২৯২)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশা মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। এর মধ্যে সাইফুল ইসলাম ও জিহাদ নামে দুই  যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ও কুমিল্লায় পাঠানো হয়েছে। আরেকজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন বাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া বাড্ডা গ্রামের আবু কালামের একমাত্র ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতদের বোন পপি আক্তার বাদী হয়ে নবীনগর থানায় অনিক মিয়াকে প্রধান আসামী দিয়ে এজাহারভুক্ত ২১ ও অজ্ঞাতনামা  ৪/৫ জনের বিরুদ্ধে  মামলা করেছেন।  

এলাকাবাসী জানান,  ঢাকা থেকে বাড্ডা গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে একটি মেয়ে বেড়াতে আসলে ওই মেয়ের সাথে মামলার প্রধান আসামি অনিক ও তার বন্ধুরা  সম্পর্ক তৈরীর চেষ্টা করেন, অপরদিকে মহল্লার  সাইফুল, জিহাদ, তারেক ও তার বন্ধুরা একই মেয়ের সাথে কথা বলতেন । ওই মেয়ের সাথে কথা বলতে নিষেধ করেন আসামি পক্ষের শাহ আলম মিয়ার ছেলে সোহেল মিয়া। এ নিয়ে শুক্রবার হাতাহাতির ঘটনা ঘটেছে, ওই দিন বাদশা ছিলেন মির্জাচর বিয়ের দাওয়াতে।

হাতাহাতির বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য গ্রামের মুরব্বিদের জানানো হলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। পরদিন শনিবার সন্ধ্যার পর আসামি পক্ষের লোকজন বাড্ডা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে চা খাওয়ার নাম করে একজন ওই মেয়ের খবর নিতে  গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে সাইফুল আহত হলে এটি দেখে বাদশা চিৎকার দিলে হামলাকারীরা বাদশা মিয়ার উপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে  মারাত্মক ভাবে আহত করে। এরপর তারেক ও জিহাদকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকায় রেফার করেন।

ঢাকায় নেওয়ার পথিমধ্যে রক্ত শুণ্যতায় বাদশা মিয়া মারা যায়। 

মামলার বাদী পপি আক্তার জানান, আমাদের তিন বোনের মাঝে একমাত্র ভাই বাদশা। ভাই বিদেশ যাওয়ার কথা ছিলো কয়েক মাসের ভিতরে, আমার ভাই এই ঘটনার সাথে জড়িত নাই, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা খুন করা হয়েছে । 

নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান,এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। নিহতদের মরদেহ রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।  পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy