নাফ নদীতে বিজিপির গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে মিয়ানমার নৌবাহিনী। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।সাগর থেকে

2024-04-21T14:41:37+00:00
2024-04-21T16:06:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাফ নদীতে বিজিপির গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ২:৪১ পিএম  আপডেট: ২১.০৪.২০২৪ ৪:০৬ পিএম  (ভিজিট : ২২৪)
X

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে মিয়ানমার নৌবাহিনী। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের নৌবাহিনীর ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের ২ জেলে আহত হয়েছেন। আহতদের একজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হলেও অপরজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনার নাইকংদিয়া এলাকায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

আহত জেলেরা হলেন: টেকনাফের শাহপরীরদ্বীপের উত্তর পাড়ার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০) ও দক্ষিণ পাড়ার সিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ ফারুক (২৫)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ ধরে কূলে ফেরার সময় মিয়ানমারের একটি জাহাজ থেকে ছোঁড়া গুলিতে ২ জন আহত হয়েছেন। আহতদের প্রথমে টেকনাফ হাসপাতালে আনা হলে একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুমাইয়া নাসনিন জানান, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত হয়েছেন। তাকে টেকনাফে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপর জন ফারুকের ৩টি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলিতে গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জেলে মোহাম্মদ ইসমাইল জানান, গত ৪ দিন আগে এফবি মায়ের দোয়া ট্রলারে ৯ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান। রোববার ফেরার পথে সাগরে মিয়ানমারের অংশে অবস্থান নেয়া মিয়ানমারের নৌ বাহিনীর একটি জাহাজ তাদের সংকেত দিয়ে তাদের দিকে যেতে বলেন। ওটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা শাহপরীরদ্বীপের দিকে চলে আসতে থাকে। এ সময় তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এতে ২ জন গুলিবিদ্ধ হন। অন্যরা অক্ষত রয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy