চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাঁড়ালেন এড্যাভোকেট নুরুজ্জামান লস্কর তপু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ৮ মে অনুষ্ঠেয় সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট

2024-04-21T15:36:41+00:00
2024-04-21T15:36:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চেয়ারম্যান প্রার্থী থেকে সরে দাঁড়ালেন এড্যাভোকেট নুরুজ্জামান লস্কর তপু
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৪২২)
X

আগামী ৮ মে অনুষ্ঠেয় সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান লস্কর তপু বিএনপির হাইকমান্ডের নির্দেশে তার প্রার্থীতা প্রত্যাহার করে এক সংবাদ সম্মেলন করেছেন।

আজ রবিবার (২১ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুর ইসলাম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এডভোকেট মোঃ নুরুজ্জামান লস্কর তপু বলেন, আগামী নির্বাচনে আমার শতভাগ বিজয়ে সম্ভাবনা থাকা সত্ত্বেও দলীয় বৃহত্তর স্বাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তারেক রহমানের সভাপতিত্বে ১৬ এপ্রিল অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে দলীয় আনুগত্য প্রকাশ করেছি এবং একই সাথে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অকুন্ঠ সমথর্ন ও ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান গনতান্ত্রিক আন্দোলনে অব্যহত রাখার আহবান জানাচ্ছি। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী  , উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব নুর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জামাল হোসেন, সদস্য সচিব মীর ওয়ালীদ,  উপজেলা জাসাস আহবায়ক রিপন ঠাকুর, সদস্য সচিব সৈয়দ জাকির, সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল মিয়া, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম, সম্পাদক এনামুল হক,শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমান প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy