নিরাপদ সড়ক চে‌য়ে খসরুর প্রচারণা

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

নিরাপদ সড়ক চাই, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না এই বার্তা নিয়ে জনসাধার‌নের মা‌ঝে লিফ‌লেট বিতরণ করা হ‌য়ে‌ছে।পি‌রোজপু‌র জেলার

2024-04-21T17:10:52+00:00
2024-04-21T17:10:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরাপদ সড়ক চে‌য়ে খসরুর প্রচারণা
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ২১৮)
X

"নিরাপদ সড়ক চাই, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না" এই বার্তা নিয়ে জনসাধার‌নের মা‌ঝে লিফ‌লেট বিতরণ করা হ‌য়ে‌ছে। 

পি‌রোজপু‌র জেলার কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি বি‌শি‌ষ্টি সমাজসেবক আব্দুল ল‌তীফ খসরু উপজেলার বিভিন্ন স্থানে পথে পথে সতেচনা মূলক লিফলেট বিতরন করেন। 

রবিবার সকাল ১০ টায় কাউখালী উত্তর বাজার টেম্পু ষ্ট্যান্ড থেকে শুরু ক‌রে চিরাপড়া ব্রীজ সংলগ্ন টেম্পু ষ্ট্যান্ড, কাউখালী ডাক বাংলো মোড়, টেম্পু ষ্ট্যান্ড, কাউখালী বাস ষ্ট্যান্ড, আশ্রম মোড়, কাউখালী উত্তর বাজার রিক্সা ষ্ট্যান্ড এলাকায় এ প্রচারনা চালানো হয়। রাস্তার ২ পাশে দাঁড়িয়ে থাকা জনসাধারণ খসরুর এই উদ্যোকে স্বাগত জানান।

কাউখালী প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহ‌মেদ জানান, খসরু কাকা দীর্ঘদিন ধ‌রে সাধারন মানু‌ষকে নি‌য়ে কাজ ক‌রে যা‌চ্ছে। যে কোন স‌চেতনতামূলক কাজ, উন্নয়ন মূলক কা‌জে তার দেখা মে‌লে। প্রকৃতপ‌ক্ষে তি‌নি একজন সাদাম‌নের মানুষ। সম্প্রতি দেশজু‌ড়ে সড়ক দূর্ঘটনা বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। খসরু কাকার এ স‌চেতনতা মূলক প্রচার সড়ক দূর্ঘটনা‌রো‌ধে গুরুত্বপূর্ন ভু‌মিকা রাখ‌বে ব‌লে আ‌মি ম‌নে ক‌রি।

সমাজসেবক আব্দুল লতিফ খসরু জানান, সড়ক দূর্ঘটনা দিন দিন বেড়েই চলছে কোনো কিছুতে যেনো থামছে না সড়‌কের মৃত‌্যুর মি‌ছিল। প্রতি‌দিন অসংখ্য মানুষ পঙ্গুত্ববরণ কর‌ছে। সড়ক দূর্ঘটনা রোধ করতে মানুষকে সচেতন করতে আমার এই উদ্যোগ। হয়তো এই উদ্যোগের ফলে মানুষ কিছুটা হলেও সচেতন হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy