নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদীর আরশীনগর রেল ক্রসিংয়ে এই

2024-04-21T17:25:11+00:00
2024-04-21T17:25:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৫:২৫ পিএম   (ভিজিট : ১৫২)
X

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদীর আরশীনগর রেল ক্রসিংয়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফাইজুন্নেসা বেগম (৭০) রায়পুরা উপজেলার আদিয়াবাদ মধ্যপাড়া এলাকার মৃত বশির ডাক্তারের স্ত্রী।

নিহতের স্বজনরা জানায়, স্বামীর বাড়ি রায়পুরার আদিয়াবাদ থেকে নরসিংদী শহরের সংগিতাস্থ তার মেয়ের বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিতে আসেন তিনি। 

রবিবার দুপুরে মেয়ের বাড়ি থেকে বের হয়ে আরশীগর রেল ক্রসিংয়ে আসলে ঢাকাগামী মালবাহী (পাথর বহনকারী) ট্রেনেকাটপড়েন। এতে দেহটি দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃতু বরণ করেন তিনি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল্লাহ হিরো জানান, দুপুর পৌনে ২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পাথরবহনকারী ট্রনেটি আরশীনগর রেলক্রসিং এলাকায় পৌছলে রেল সড়ক পারাপারের সময় এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধারের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy