প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৬:০১ পিএম (ভিজিট : ১৬৯)

X
তীব্র দাবদাহে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে একটি বিদ্যুৎতের খুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার দুপুর ২টার দিকে খুটিতে আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়। সঙ্গে সঙ্গে বেড়ে যায় আগুন। এতে ওই খুটিতে থাকা বিভিন্ন ইন্টানেট ও ডিস লাইন সংযোগের ক্যাবল পুড়ে যায়। কিছুটা ক্ষতিগ্রস্থ হয় বিদ্যুৎ সরবরাহ লাইনেরও। এছাড়াও বিদ্যুতের ওই খুটির নিচে থাকা আজিম আলী নামে এক তরমুজ বিক্রেতার দোকানের তরমুজও পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১০ মিনিটে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে আগুন নিয়ন্ত্রনে আসার ঘণ্টাখানের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও, লাইন পুড়ে যাওয়ায়, ওই এলাকার ইন্টারনেট ও ডিস সংযোগে সমস্যা দেখা দিয়েছে।চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণেই আগুনের সূত্রপাত হয়েছিল, খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রন করেছি। বড়ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।