পিরোজপুরে ২ শতাধিক অবৈধ স্থাপনা উ‌চ্ছেদ

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ-সওজ। রোববার সকাল সাড়ে ১০টা

2024-04-21T19:00:45+00:00
2024-04-21T19:00:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে ২ শতাধিক অবৈধ স্থাপনা উ‌চ্ছেদ
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৭:০০ পিএম   (ভিজিট : ১৮০)
X

পিরোজপুরে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ-সওজ। রোববার সকাল সাড়ে ১০টা থেকে খুলনা-বরিশাল মহাসড়কের পিরোজপুর অংশের উপজেলা চত্বর, বঙ্গবন্ধু চত্বর ও এর আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়।

সড়ক বিভাগ খুলনা জোনের সিনিয়র সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান জানান, “পিরোজপুর সড়কের আওতাধীন বরিশাল-খুলনা সড়কের সিও অফিস বঙ্গবন্ধু চত্বরের আশপাশ ও পিরোজপুর হুলারহাট সড়কের দুপাশ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাউখালী প্রান্তের অ্যাপ্রোচ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান আছে। “সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে একাধিক নোটিশ দেওয়ার পরও অবৈধ দখলদাররা সরে যায়‌নি। তাই সকাল থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে।”

অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব‌্যাহত থাক‌বে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy