প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৭:২১ পিএম (ভিজিট : ৫২৮)

X
নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী রোববার (২১ এপ্রিল) বগুড়ার কাহালু উপজেলা পরিষদ নির্বচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। উপজেলার মোট ভোটার ১ লাখ ৮২ হাজার ৪০৬ জন।
এর মধ্যে মহিলা ভোটার ৯৬ হাজার ৪৫০ জন,পুরুষ ভোটার ৯৫ হাজার ৯৫১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫ জন। বিএনপি জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দল গুলো নির্বাচনে অংশ গ্রহন না করায় নির্বাচনী আগ্রহ নাই সাধারণ ভোটারদের মাঝে। বিগত সময়ে বিভিন্ন নির্বাচনে প্রার্থীরা তাদের কর্মী-সমর্থদের নিয়ে উৎসব মূখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেও এবরের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীগণ হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আল্ হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ),কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য এএন এম আহছানুল হক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্বিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন।
ভাইস চেয়াম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন,তারা হলেন- বর্তমান ভাইস চেয়াম্যান উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ লালু,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার,আব্দুল্লাহ আল মাসুদ,বগুড়া জেলা শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কর্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রায়হান আলী, সাইফুল ইসলাম ও নকল নবিশ আব্দুস সোবহান প্রামানিক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন, বর্তমান ভাইস চেয়াম্যান (মহিলা) মোছাঃ রওশন আক্তার এবং কাহালু উপজেলা যুব মহিলালীগের সভাপতি, কাহালু পৌর সভার (সদ্য সাবেক) কাউন্সিলর মোছাঃ আছমা বেগম। উপরোক্ত প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসার হালিমা বেগম।