ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছেন। নিহত নিতুন জিরা উপজেলার

2024-04-21T19:25:00+00:00
2024-04-21T19:25:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৭:২৫ পিএম   (ভিজিট : ৪০৭)
X

নড়াইলের লোহাগড়ায় রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছেন। নিহত নিতুন জিরা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের জাকির শেখের মেয়ে। 

রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার পার-মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নিতুন ও তার বড় বোন পার-মল্লিকপুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসছিলেন। পরে বেলা সাড়ে ১২ টার দিকে পার-মল্লিকপুর এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy