নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে সাফকাত জামিল ইবান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২ টায় এ ঘটনা

2024-04-21T19:42:07+00:00
2024-04-21T19:42:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৭:৪২ পিএম   (ভিজিট : ১৮৬)
X

নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে সাফকাত জামিল ইবান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  রোববার দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবির বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত সাফকাত জামিল ইবান (৩০) মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। তিনি পেশায় শেখেরচর বাবুরহাটে টি-শার্ট ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, সাফকাত জামিল ইবান সকালে নারায়ণগঞ্জস্থ মামার বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে অংশ নেওয়া শেষে নিজ বাড়িতে ফিরেন। আসার পর সকাল থেকে অসুস্থবোধ করলে স্থানীয় একজন ডাক্তার প্রেসার মাপার পর তার ব্লাড প্রেসার নিচে দেখায়। সাড়ে ১১ টার দিকে শারীরিকভাবে বেশি অসুস্থ হলে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে মৃত ঘোষণা করেন ও হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানান তারা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy