কোটালীপাড়ায় যুবককে গলা কেটে হত্যা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে অশোক মন্ডল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।গত

2024-04-22T13:42:20+00:00
2024-04-22T13:42:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় যুবককে গলা কেটে হত্যা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১:৪২ পিএম   (ভিজিট : ১৬৪)
X

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে অশোক মন্ডল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গত রবিবার দিবাগত রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যা শিকার যুবক অশোক মন্ডল উপজেলার  জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মন্ডলের ছেলে। 

অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন, ঘটনার রাতে আমি ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। সে সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মন্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মন্ডললের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরের বারেন্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে আমার ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়। 

তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মন্ডল বলেন, অশোক মন্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলো। আমার জানামতে তার কোন শক্র নেই। 

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, অশোক মন্ডলের হত্যাকান্ড নিয়ে ইত্যেমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা এই হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারবো। 

এদিকে অশোক মন্ডলের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy